August 26, 2026, 5:13 pm
সর্বশেষ সংবাদ:
হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা মনগড়া মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ‘বিএনপির লোকদের সুবিধা দিতেই সিটি নির্বাচনে গড়িমসি’ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রশাসনকে নোবিপ্রবি ছাত্রদলের ৬ প্রস্তাব বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ‘মক্কা চুক্তি’ ও বাংলাদেশ: ভূ-রাজনীতিতে নতুন উত্তাপ

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 50 Time View

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে দিন দিন বায়ুদূষণের মাত্রা বেড়েই চলেছে। বিশ্বের অন্যান্য দূষণপ্রবণ মহানগরের মতো রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে মারাত্মক বায়ুদূষণের সমস্যায় ভুগছে।

সাধারণত টানা বৃষ্টিপাতের ফলে বাতাসে থাকা দূষণকারী কণার পরিমাণ কমে গিয়ে বায়ুর মানের উন্নতি ঘটে। তবে এবার সেই প্রত্যাশিত পরিবর্তন দেখা যায়নি। বরং বৃষ্টির পরও বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষস্থানগুলোর একটিতে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম।

সকালে ঢাকার বায়ুমান স্কোর ১৬৫। এই স্কোর অনুযায়ী শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। মঙ্গলবার (১৪ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এ ছাড়া, ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, আর ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, ১৪৯ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ১২৫ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহর।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com