August 30, 2026, 9:51 am

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 4 Time View

রাজধানী ঢাকার অসহনীয় যানজট নিরসন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই দিকনির্দেশনা প্রদান করেন। ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে দ্রুততম সময়ে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু করতে চার মাসের মধ্যে প্রয়োজনীয় অ্যাপ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে দীর্ঘমেয়াদী সমাধানের অংশ হিসেবে ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরিয়ে কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঝিলমিল প্রকল্পে দ্রুত অস্থায়ী টার্মিনাল নির্মাণের কথা বলা হয়েছে। এছাড়া গাবতলী টার্মিনালের সম্প্রসারণ, কারওয়ান বাজারের কিচেন মার্কেট স্থানান্তর এবং সচিবালয় এলাকার যানজট কমাতে বিকল্প পার্কিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। অটোরিকশা নিয়ন্ত্রণ ও অবৈধ ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

যানজট সংক্রান্ত বুয়েটের পূর্বের প্রতিবেদন পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে নতুন করে সুপারিশ জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতাই ঢাকা শহরের পরিবহন ব্যবস্থাকে গতিশীল করার চাবিকাঠি। বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com