August 18, 2026, 12:03 pm
সর্বশেষ সংবাদ:
রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব

ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025
  • 140 Time View
176

ঢাকাসহ আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ১৪ নভেম্বর (শুক্রবার) এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, গতকাল ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টার দিকে শাহ আলীর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের ভেতরের আসন ও জানালার গ্লাস পুড়ে গেছে। শাহ আলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটকদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তাদের মধ্যে একজন পালাতে গিয়ে পানিতে লাফ দিয়ে মৃত্যু হয়েছে।

অপরদিকে গত বুধবার রাত ৩টার দিকে কমলাপুরে একটি লেগুনায় আগুন দেওয়া হয়। গত সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। এছাড়া মঙ্গলবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেটকারে আগুন লাগে। এর আগে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত আরও তিনটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। আর মঙ্গলবার সূত্রাপুরে ফায়ার সার্ভিসের গেটের সামনে মালঞ্চ পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com