November 17, 2026, 7:14 pm
সর্বশেষ সংবাদ:
অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে ভিসায় গ্রামীণ কাজের শর্ত বাড়ছে শুরু হয়েছে শেল্‌টে্‌ক আবাসন মেলা, বিক্রি হচ্ছে ফ্ল্যাট, দোকান ও বাণিজ্যিক কেন্দ্র ভয় লাগে, তারপরও কেন আমরা হরর সিনেমা দেখতে ভালোবাসি আর্ট ঢাকা ২০২৬: শিল্পের সঙ্গে মানুষের কথোপকথন শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় নতুন দিগন্ত, বিএমইউতে বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন গাজীপুরে পোশাকশ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ

তথ্য অধিকার আইন বিষয়ে জানে মাত্র ১০.৫% মানুষ

Reporter Name
  • Update Time : Friday, October 2, 2026
  • 41 Time View

দেশে তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা সামান্য বাড়লেও তা এখনও অত্যন্ত অপ্রতুল পর্যায়ে রয়েছে। সম্প্রতি প্রকাশিত এক জাতীয় জরিপের তথ্য অনুযায়ী, দেশের মাত্র সাড়ে ১০ শতাংশ নাগরিক এই আইনটি সম্পর্কে জানেন। অথচ এর আগে ২০১৯ সালে এই সচেতনতার হার ছিল মাত্র ৭ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ গত কয়েক বছরে আইনটি নিয়ে মানুষের জানাশোনা কিছুটা বাড়লেও তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি।

সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং তথ্য অধিকার ফোরামের যৌথ উদ্যোগে এই জরিপটি পরিচালিত হয়। দেশজুড়ে তিন হাজার ২০০ সাধারণ নাগরিকের অংশগ্রহণে এই জরিপ সম্পন্ন হয়। পাশাপাশি তথ্য প্রদানকারী কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষের সাক্ষাৎকার এবং তথ্য কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত বিশ্লেষণ করে এই পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

জরিপের ফলাফলে দেখা যায়, যারা আইনটি সম্পর্কে জানেন তাদের মধ্যেও তথ্য চেয়ে আবেদন করার প্রবণতা খুবই কম। সচেতন নাগরিকদের মাত্র সাড়ে চার শতাংশের বেশি মানুষ কখনো তথ্য চেয়ে আবেদন করেছেন। তবে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তথ্যের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে নাগরিকদের ইতিবাচক ধারণা রয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৭২ শতাংশ মানুষ জানিয়েছেন যে বর্তমান বা ভবিষ্যতে সরকারি কর্তৃপক্ষের কাছে তাদের তথ্যের প্রয়োজন হতে পারে।

আইনটির সফল বাস্তবায়নে বড় বাধা হলো সঠিক ধারণার অভাব এবং প্রশাসনিক জটিলতা। তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা থাকলেও আবেদন করার নির্দিষ্ট নিয়ম বা প্রক্রিয়া অনেকেরই অজানা। এছাড়া তথ্য প্রদানকারী কর্মকর্তাদের অনেকেরই এই আইন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা বা প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অন্যদিকে, যারা তথ্য চেয়ে আবেদন করেছেন তাদের বড় একটি অংশ নানা জটিলতা ও দীর্ঘসূত্রতার সম্মুখীন হয়েছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com