November 18, 2026, 12:17 am
সর্বশেষ সংবাদ:
৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত হঠাৎ অচল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ প্রতি মাসে ভ্যাটের রিটার্ন দাখিলের বিধান সংসদে পাস কে হচ্ছেন নতুন বন্ড–গার্ল, আলোচনায় কোন নায়িকারা মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশে ওয়াই–ফাই ৮ রাউটার ছাড়ল টিপি–লিংক উখিয়া-টেকনাফে লোকালয়ে হাতির আনাগোনা, আহত হাতির চিকিৎসা শুরু সঞ্চয়পত্র কী, কত বিনিয়োগে কত মুনাফা

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 102 Time View

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর করে ময়মনসিংহের নান্দাইলে ৩৬টি অসহায় ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছে আধুনিক আধাপাকা স্বপ্ন বাড়ি’র চাবি। একই সঙ্গে পৌরসভায় একটি নতুন উন্নয়নকৃত সড়কের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলায় দিনব্যাপী এক সফরে উপস্থিত থেকে এসব ঘরের চাবি হস্তান্তর ও সড়কের উদ্বোধন করেন।

নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলের কোনো মানুষ যেন অনাহারে কিংবা আশ্রয়হীন অবস্থায় না থাকে, সেটিই ছিল আমার মূল নির্বাচনী প্রতিশ্রুতি। আজ ৩৬টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করার মাধ্যমে সেই স্বপ্নের সূচনা হলো। পর্যায়ক্রমে নান্দাইলের সর্বস্তরের গৃহহীন মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে।

তিনি নিজে উপস্থিত থেকে এসব ঘরের নির্মাণকাজ তদারকি করেছেন বলে জানান।

নতুন পাকা ঘর হাতে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন উপকারভোগী পরিবারের সদস্যরা। হামিদা খাতুন নামের এক উপকারভোগী বলেন, আমি সন্তানদের নিয়ে ভাঙা ঘরে থাকতাম। মন্ত্রী আমাগো নতুন ঘর দিছেন। দুই হাত তুলে দোয়া করমু। হেরা অনেক বছর ক্ষমতায় থাকুক আর আমাগো এইভাবে সহযোগিতা করুক।

মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর গ্রামের সবুজ মিয়া অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্ট শেষে এই পাকা ঘর তাদের সন্তানদের জন্য এক নিরাপদ ভবিষ্যতের পথ খুলে দিয়েছে।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নিজ এবং সরকারি উদ্যোগে গৃহহীনদের জন্য যে স্বপ্নবাড়ির উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। গৃহহীনদের জন্য এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে আমি মনে করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com