March 15, 2026, 3:06 pm
সর্বশেষ সংবাদ:
আপনারা কোনো নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার করবেন না: ইউনিয়ন কর্মকর্তাদের হাসনাত এসএসসির প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী ইসরায়েলের পর এবার ইউক্রেনেও হামলা চালানোর ঘোষণা ইরানের ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের আমাদের আত্মরক্ষার সক্ষমতা রয়েছে: ইরান সংসদে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: ডা. তাহের ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের যুদ্ধ কয়েক সপ্তাহ চললে ইসরায়েল ধ্বংস হতে পারে: ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭বার হামলা চালিয়েছে হিযবুল্লাহ

তাইওয়ানকে ৩৩ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : Saturday, November 15, 2025
  • 85 Time View

তাইওয়ানের কাছে ৩৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।তাইওয়ান নিয়ে চীন ও জাপানের মধ্যে উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই অনুমোদন দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাইওয়ানের কাছে এটা প্রথম সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন। খবর রয়টার্সের।

মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ান এফ-১৬, সি-১৩০ এবং দেশীয় ডিফেন্স ফাইটার (আইডিএফ) বিমানের জন্য নন-স্ট্যান্ডার্ড কম্পোনেন্টস, অতিরিক্ত ও মেরামত যন্ত্রাংশ, কনজিউমেবলস, এক্সেসরিজ এবং রিপেয়ার-অ্যান্ড-রিটার্ন সাপোর্ট চেয়েছে। সে অনুযায়ী তাদের নিকট সামরিক যন্ত্রাংশ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে চীন। শুক্রবার (১৪ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ‍বিবৃতিতে বলেছে, বেইজিং তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপানের সঙ্গেও চীনের উত্তেজনা শুরু হয়েছে। গত সপ্তাহে জাপানের সংসদে দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, তাইওয়ানের ওপর হামলা হলে ‘সম্মিলিত আত্মরক্ষার’ নীতির আওতায় দ্বীপটিকে সমর্থন দিতে সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, তাইওয়ানে জরুরি অবস্থা তৈরি হলে বিশেষ করে যদি সেখানে বলপ্রয়োগ হয় এবং তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে জাপান আত্মরক্ষার জন্য তার বাহিনী মোতায়েন করতে পারে।

জাপানি প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া দেশটির রাষ্ট্রদূত তলব করে প্রতিবাদ জানায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুক্রবার প্রকাশিত এক বিবৃতি অনুসারে, উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং বৃহস্পতিবার চীনে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত কেনজি কানাসুগিকে তলব করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘চীন সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ভুল মন্তব্যের ‘তীব্র প্রতিবাদ’ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যদি কেউ চীনের ঐক্য প্রচেষ্টায় হস্তক্ষেপ করার সাহস করে, তবে চীন অবশ্যই কঠোর প্রতিশোধ নেবে।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তারা তাকাইচির মন্তব্য ‘কোনওভাবেই সহ্য করবে না’। মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘জাপানকে অবিলম্বে তাদের ভুল সংশোধন এবং অযৌক্তিক মন্তব্য প্রত্যাহার করতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com