March 26, 2026, 6:28 pm
সর্বশেষ সংবাদ:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারসহ জাতীয় স্মৃতিসৌধে আটক ৩ যুদ্ধ শুরুর আগেই ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে আসছে রাশিয়া মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা নেই: জমিয়ত নেতা ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি উগান্ডা সেনাপ্রধানের দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ২৬ পাকিস্তানে উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন করতে জোর তৎপরতা ট্রাম্প প্রশাসনের হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান ‘আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি দেশের স্বাধীনতা যেন টিকে থাকে’ লেবাননের পাশে ‘পূর্ণ সমর্থন’ ফ্রান্সের, জানালেন ম্যাক্রোঁ ইউনূস আমলে মুক্তিযোদ্ধা পীড়নের দেড় বছর এত অপমানিত আগে হননি মুক্তিযোদ্ধারা

তারেক রহমান ভোটার হননি, আবেদন সাপেক্ষে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন:ইসি সচিব

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025
  • 76 Time View

নিউজ ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ইসিসচিব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে, না।
এরপর জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।

ভোটার তালিকা নিবন্ধন আইনে এমনটা সুযোগ আছে বলেও জানান ইসিসচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com