তালায় সমবায় কর্মকর্তা সন্যাসী মন্ডলের বিরুদ্ধে অনিয়ম ওদূর্নীতির অভিযোগ
Reporter Name
Update Time :
Tuesday, September 15, 2026
18 Time View
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলা সমবায় সহকারী পরিদর্শক সন্যাসী কুমার মন্ডল ঘুষ বানিজ্য সহ অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরের একাধিক বার লিখিত অভিযোগ করেও সাড়ে মেলেনি বলে অভিযোগ ভুক্তোগীদের।
ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে এনজিও পরিচালক তপন কুমার, সামসুর রহমান, রহমত সহ অনেকে অভিযোগ করেন , তালায় সমবায় কর্মকর্তা সন্যাসীর কাছে গেলে সেবানিতে আসা নিতে আসা গ্রাহকদের সাথে দূরব্যবহার করেন । এছাড়া ফাইলের ছাড় পত্র করাতে ১০থেকে বিশ হাজার টাকা ঘুষ নেন তিনি। এছাড়া তিনি কোন প্রকল্প ছাড়া করাতে লাখ টাকাও দাবী করে বসেন তিনি।
নাম না জানানোর শর্তে তালা উপজেলার এক সমবায় অফিসের কর্মকর্তা বলেন, বছর তিনেক আগে সন্যাসী কুমার মন্ডল খুলনা জেলার কয়রা উপজেলায় কর্মরত ছিলেন।ওই সময়ে অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অবব্যাহারে কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। পরে তাকে আশাশুনি উপজেলায় শাস্তি মুলক বদলী করা হয়। এরপর আশাশুনিতে যোগাদানের পর বেউলা এলাকায় ও সাতক্ষীরা সদরের মুনজিদ পুর দুই হিন্দু গৃহবধু সাথে পরকিয়ায় জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে তৎকালীন সময়ে পত্র পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। নিজের অপকর্ম ঢাকা আওয়ামীলীগ নেতার সহযোগিতায় বদলি ঠেকাতে তিনি উর্ধতন কর্তৃপক্ষকে মোটাটাকার বিনিময়ে ম্যানেজ করেন। এরপর সরকার দলীয় ক্ষমতা ব্যাবহার করে তার সহযোগী অফিসারের সাথে চরম দূর্বব্যাবহারের জন্য তাকে কয়ক মাসের মাথায় তালায় বদলী করা হয়। তালায় যোগদানের পর সে এনজিও থেকে মোটা টাকা ঘুষ বানিজ্য করছেন বলে জানান তিনি ।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সন্যাসী কুমার মন্ডল। তিনি বলেন,তিনি কোন ঘুষ দূনীতির সাথে জড়িত নন। এমন কি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালাচ্ছে একটি মহল।
এ বিষয়ে তালা উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, সন্ন্যাসী মানুষের সাথে খারাপ আচরণ করেছে বা ঘুষ বানিজ্য করেছে এমন কোন তথ্য তারা জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।