March 23, 2026, 11:49 pm
সর্বশেষ সংবাদ:
বনানীর সিসা বারে পুলিশের অভিযান নিউইয়র্কে মর্মান্তিক বিমান দুর্ঘটনা: শেষ মুহূর্তে নিজেদের জীবন দিয়ে বহু যাত্রীর প্রাণ বাঁচালেন দুই পাইলট ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ইরানের সরকার পতনে ট্রাম্প-নেতানিয়াহুকে হামলা চালিয়ে যাওয়ার অনুরোধ পাহলভির ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি, দেশ সচল রাখতে ফল মেনে নিয়েছি: জামায়াতের আমির সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির জাপান গেলেন ড. ইউনূস সাগরে মাইন বসানোর হুমকি দিল ইরান, মিত্রদের ‘সমন্বয়’ করার পরামর্শ তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে ‘পিছু হটেছেন’: ইরানি মিডিয়া ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প

তাসনিম জারার পদত্যাগে ক্ষুব্ধ এনসিপির নারী নেত্রীরা, জারাকে পশ্চিমা এজেন্ডার গং বলে কটাক্ষ করলেন ডা. মিতু

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025
  • 98 Time View

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা।

শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান।

এদিকে কাছাকাছি সময়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির আরও তিন শীর্ষ নেত্রী। তারা হলেন- দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়। আর নুসরাত তাবাসসুম লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।

অন্যদিকে ডা. মাহমুদা মিতু লিখেছেন, এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এরচেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com