July 3, 2026, 5:40 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের মৃত্যু

Reporter Name
  • Update Time : Friday, November 21, 2025
  • 152 Time View
168

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের সহধর্মিনী আনোয়ারা আহমেদ আর নেই। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

তোফায়েল আহমেদের একমাত্র মেয়ে ডা. তসলিমা আহমেদ জামান মুন্নী গতকাল রাতে তার মায়ের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি সমকালকে জানান, গত তিন দিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বর্ষীয়ান জননেতা তোফায়েল আহমেদ স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরে এক রকম চলৎশক্তিহীন ও নির্বাক অবস্থায় রয়েছেন। স্কয়ার হাসপাতালেই তার চিকিৎসা চলছে। তার স্ত্রী আনোয়ারা আহমেদ অসুস্থ হলে তাকেও একই হাসপাতালে স্বামীর বেডের পাশের বেডে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আজ শুক্রবার বাদ জুমা ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদে জানাজা শেষে কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com