July 1, 2026, 2:44 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

থাইল্যান্ড-কাম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়ায় ট্রাম্প

Reporter Name
  • Update Time : Sunday, October 26, 2025
  • 130 Time View
149

দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মীমাংসার লক্ষ্যে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে একটি ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে আজ ২৬ অক্টোবর (রবিবার) এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। গত জুলাইয়ের শেষদিকে ট্রাম্পের বাণিজ্যিক চাপের পর দুই দেশের মধ্যে পাঁচ দিনের সংঘর্ষ থেমে গিয়ে যুদ্ধবিরতি কার্যকর হয়। সে সময় সংঘাতে অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটে। খবর বিবিসির।

ট্রাম্প এই সফরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এক সপ্তাহব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে তিনি মালয়েশিয়া ছাড়াও জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন।

জাপানে তিনি সদ্য দায়িত্ব নেওয়া নতুন প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন, আর দক্ষিণ কোরিয়ার গেয়ংজু শহরে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনে অংশ নেবেন।

এ সফরের মূল আকর্ষণ হবে ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের বৈঠক, যা অনুষ্ঠিত হবে এপেক সম্মেলনের সাইডলাইনে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের এই সফর এশিয়া অঞ্চলে নতুন কূটনৈতিক সমঝোতা ও বাণিজ্য আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com