August 30, 2026, 7:14 pm
সর্বশেষ সংবাদ:
আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ সকালে ৬ হাজার, বিকেলেই ১২ হাজার, বিমানভাড়া নিয়ে সংসদে প্রশ্ন বিলিয়ন ডলারের সম্পদ সচল করতে থার্ড টার্মিনালে অতিরিক্ত ৯০০ কোটি টাকা বিবাহিত-কলেজের শিক্ষক হয়েও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মাসুদ গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক ফ্যাসিস্টরা স্বাস্থ্য খাতকে ভঙ্গুর করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের বিমান ভাড়া সহনীয় ও কালোবাজারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ‘গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি’ দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

দিনদুপুরে দেয়ালে চিকা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী আটক

Reporter Name
  • Update Time : Monday, December 15, 2025
  • 234 Time View

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে দেয়ালে চিকা লেখার সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ‎তিন নেতাকর্মীকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল, যুবদল, বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের বৈধতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

‎‎সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফটিকছড়ি পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেয়াল লেখা অবস্থায় তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম।

‎‎আটককৃতরা হলেন- ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সহ-সভাপতি ও ধুরুং এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের পুত্র মো. তারেক হোসেন (৪২), একই এলাকার সাইফুল ইসলামের পুত্র মো. আকরাম হোসেন (২৪), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মোয়াজ্জল আহম্মদের পুত্র মো. বেলাল উদ্দিন (৫৮)।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলা পরিষদ মসজিদের দেয়াল এবং পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় দেয়ালে স্লোগান লিখছিলেন। এ সময় ছাত্রদল, যুবদল, বিএনপি ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা তাদের দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দেন। পরে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানা হেফাজতে নিয়ে যায়।

‎‎যুবদল নেতা রাসেল বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন জাগে কিভাবে দিনদুপুরে এমন কাজ করতে পারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা? ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানাই।

‎‎‎ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম বলেন, অবৈধ দেয়াল লিখন ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com