October 3, 2026, 4:35 am
সর্বশেষ সংবাদ:
এসিআইয়ের ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও খন্দকার ইশতিয়াক আহম্মদ আজকের নামাজের সময়সূচি: ০৩ অক্টোবর ২০২৬ টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা ৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএস: গেজেটবঞ্চিত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবি পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ১৫ হাজার পুলিশ মোতায়েন

Reporter Name
  • Update Time : Tuesday, December 23, 2025
  • 227 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভকে কেন্দ্র করে সেখানে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভকারীদের হাইকমিশনের কাছে পৌঁছাতে বাধা দিতে পুলিশ প্রায় ৮০০ মিটার দূরেই তাদের আটকে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাইকমিশনের আশপাশে সরকারি বাস দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে বিক্ষোভ চলছে। নিরাপত্তা জোরদার করা হলেও কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্তত দুই স্তরের ব্যারিকেড ভাঙার ঘটনাও ঘটে। বিক্ষোভকারীদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড দেখা গেছে এবং তারা হাইকমিশনের সামনে স্লোগান দেন।

এনডিটিভি আরও জানায়, বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা সংস্থাগুলো আগেই সতর্ক অবস্থানে ছিল। পুরো এলাকা তিন স্তরের ব্যারিকেডে ঘেরা হয়েছে এবং ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে, এ পরিস্থিতির মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। মঙ্গলবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com