August 18, 2026, 5:34 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক

দেশে সোনার দাম বেড়ে রেকর্ড উচ্চতায়

Reporter Name
  • Update Time : Wednesday, March 26, 2025
  • 190 Time View
181

কয়েক দফা বাড়িয়ে দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬,০৯৯ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে ১,১৫৪ টাকা। ২৫ মার্চ (মঙ্গলবার) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতদিন দেশের বাজারে ভালোমানের এক ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ছিল ১ লাখ ৫৪,৫২৫ টাকা। গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ দামে স্বর্ণ বিক্রি হয়। এখন সেই রেকর্ড ভেঙে স্বর্ণের দাম নতুন উচ্চতায় উঠলো।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৫৬,০৯৯ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৪৮,৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ২৭,৭০৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হবে ১ লাখ ৫,৩০৩ টাকা।

এর আগে মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৫৪,৯৪৫ টাকা, ২১ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ৪৭,৯০০ টাকা, ১৮ ক্যারেট মানের স্বর্ণ ১ লাখ ২৬,৭৭৬ টাকায় বিক্রি হয় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪,৪৯৮ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে বুধবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণয় ১,১৫৪ টাকা, ২১ ক্যারেটে ১,৯৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণয় ৮০৫ টাকা দাম বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com