October 3, 2026, 1:17 pm
সর্বশেষ সংবাদ:
হাওরের ছেলে শুভর বিচারক হওয়ার গল্প ছেলের আসক্তি ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার, তারকা খ্যাতি বৃদ্ধা মায়ের সংলাপ, অংশীদারত্ব, পারস্পরিক শ্রদ্ধায় আঞ্চলিক–বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের চারজনের দাফন, এলাকায় শোকের ছায়া ‘আমার জামাই, নাতিন আর পুতিও মইরা গেছে, সব হারাইছি’ ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা ১ ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার করার আলটিমেটাম গার্মেন্টস শ্রমিকদের দত্তকের নামে শিশু কেনাবেচা, ফেসবুকে চলে দর–কষাকষি গেইলকে পেছনে ফেলে টি–টুয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড লুয়ানের

দ্রুত ইরান ছাড়তে বলা হলো ভারতীয় নাগরিকদের

Reporter Name
  • Update Time : Monday, February 23, 2026
  • 197 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ক্রমবর্ধমান উত্তেজনা এবং সম্ভাব্য মার্কিন সামরিক হামলার আশঙ্কায় দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, বর্তমানে ইরানে থাকা ভারতীয়দের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দ্রুত দেশ ত্যাগ করা উচিত।

বিবৃতিতে আরো বলা হয়, প্রয়োজন হলে নাগরিকরা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ করে রাখেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাধারণত ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক বসবাস করেন।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়েছে। ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও অতিরিক্ত যুদ্ধবিমান ইতোমধ্যে অঞ্চলে পৌঁছেছে। এছাড়া ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডও সেখানে মোতায়েনের কথা রয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য ১০ থেকে ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করেন। গত শুক্রবার তিনি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে একটি ‘গুরুতর’ চুক্তিতে পৌঁছাতে চাপ দিতে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com