রাজধানী ঢাকার নাগরিক জীবন দীর্ঘ সময় ধরে বিভিন্ন অব্যবস্থাপনার সাথে লড়াই করে আসছে। শহরের অলিগলিতে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ, দখল হয়ে যাওয়া ফুটপাত এবং মশার উপদ্রব নগরবাসীর নিত্যদিনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিত বর্জ্য অপসারণ ব্যবস্থার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ এখন ঢাকার এক স্থায়ী সংকটে পরিণত হয়েছে।নগর পরিকল্পনাবিদদের মতে, নাগরিক সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের উদ্যোগ থাকলেও বাস্তবায়নের ধীরগতি ও পরিকল্পনার অভাব প্রকট। ঢাকার বাসিন্দারা বহু বছর ধরে একই ধরণের ভোগান্তির শিকার হলেও, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ার লক্ষ্যে সরকারি উদ্যোগগুলো এখনও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
7
রাজধানী ঢাকার নাগরিক জীবন দীর্ঘ সময় ধরে বিভিন্ন অব্যবস্থাপনার সাথে লড়াই করে আসছে। শহরের অলিগলিতে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ, দখল হয়ে যাওয়া ফুটপাত এবং মশার উপদ্রব নগরবাসীর নিত্যদিনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিত বর্জ্য অপসারণ ব্যবস্থার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ এখন ঢাকার এক স্থায়ী সংকটে পরিণত হয়েছে।
নগর পরিকল্পনাবিদদের মতে, নাগরিক সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের উদ্যোগ থাকলেও বাস্তবায়নের ধীরগতি ও পরিকল্পনার অভাব প্রকট। ঢাকার বাসিন্দারা বহু বছর ধরে একই ধরণের ভোগান্তির শিকার হলেও, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ার লক্ষ্যে সরকারি উদ্যোগগুলো এখনও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।