August 18, 2026, 2:28 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

নতুন সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে যা বললেন কারিনা

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025
  • 103 Time View
136

খ্যাতনামা কাপুর পরিবারকে নিয়ে দর্শকের আগ্রহের অন্ত নেই। এ মুহূর্তে তাদের চতুর্থ প্রজন্ম অভিনয়ের সঙ্গে জড়িত। তাদের মধ্যে অন্যতম নাম হলো— বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’। এ অনুষ্ঠানের প্রথম ঝলকেই জানা যায়, কাকিমা নীতু কাপুর নাকি বড্ড বকাবকি করেন কারিনা কাপুরকে।

রাজ কাপুরের জন্মশতবর্ষ উপলক্ষে নির্মাণ করা হয়েছে ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’। কাপুর পরিবারকে নিয়ে নির্মিত এই তথ্যচিত্র মুক্তি পেয়েছে প্রথম সারির ওটিটি মঞ্চে। যেখানে মূলত কাপুর পরিবারের লোকজনদের খাবারের প্রতি ভালোবাসার কথা উঠে এসেছে। খাবার টেবিলে সপরিবারে বসে তাদের পরিবারের নানা স্মৃতি রোমন্থন করতে দেখা গেছে সবাইকে।

তথ্যচিত্রে বর্তমান প্রজন্ম ছাড়াও রয়েছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর, রণবীরের পিসি রিমা কাপুর ও ঋতু নন্দা। এমনিতেই গোটা কাপুর পরিবার ভোজনরসিক। কারিনা নিজে বহুবার জানিয়েছেন, তিন-চার দিন অন্তর তার পরোটা চাই-ই চাই। এমনকি রণবীর কাপুর নাকি একসঙ্গে অনেকটা খাবার খেতে পারেন। যদিও নতুন সিনেমার কাজ থাকলে সেটি সম্ভব হয় না।

কারিনা এই তথ্যচিত্রে জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় একের পর এক খাবার খেয়ে যেতেন তিনি। সেই সময় ওজনও বেড়ে যায় তার অনেকটা। অভিনেত্রী বলেন, একদিন আমি ভাপা মাছ খাচ্ছি। তার সঙ্গে ছিল আরও অনেক ধরনের খাবার। আমাকে দেখামাত্র নীতু কাকিমা বকা দেন— একদম খাবে না। এত খাচ্ছ কেন? কাকিমার এমন শাসন যদিও কানে তোলেননি কারিনা কাপুর। তিনি বলেন, আমি এখন অন্তঃসত্ত্বা, তাই সব খেতেই পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com