August 22, 2026, 1:17 pm
সর্বশেষ সংবাদ:
মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ তথ্য মন্ত্রণালয়ে এখন দুই মন্ত্রী! ১৭ বছরের জঞ্জাল এক রাতে দূর করা সম্ভব নয় দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? নবনির্বাচিত রাষ্ট্রপতিকে পাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন জিয়া ও খালেদার সমাধিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর শ্রদ্ধা স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে পাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 3 Time View
6

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উপাচার্য তাঁর বার্তায় উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা সম্পন্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিত্বের এই সাংবিধানিক পদে আসীন হওয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র আরও বিকশিত হবে এবং তরুণ প্রজন্ম জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নতুন অনুপ্রেরণা পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com