July 5, 2026, 4:44 am
সর্বশেষ সংবাদ:
নরওয়ের সংবাদ সম্মেলনে আলোচনায় ভিনিসিয়ুস যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে আরও জোরালো সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত গুলিস্তানে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: জামায়াত এমপি বুলবুল জামালপুরে ভুল প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দখলদারদের বাধার মুখে খাল না কেটে ফিরে এলেন এমপি-ডিসি জুলাইয়ের গণহত্যা ও গুমের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিরসরাইয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ আঞ্চলিক বাণিজ্যের মূল কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু : বিরোধীদলীয় নেতা দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

নরওয়ের সংবাদ সম্মেলনে আলোচনায় ভিনিসিয়ুস

Reporter Name
  • Update Time : Sunday, July 5, 2026
  • 16 Time View
27

নিউইয়র্কে চলছে তীব্র দাবদাহ। সেখানকার স্থানীয় সময় দুপুর সোয়া দুইটায় নরওয়ের সংবাদ সম্মেলন। সাংবাদিকরা নির্ধারিত সময়ে থাকলেও নরওয়ে কোচ স্টালে সোলবাক্কেন আসতে মিনিট পনেরো দেরি করলেন। সম্মেলনে তার উদ্দেশে করা সাংবাদিকতিকদের তিন-চারটি প্রশ্নই ছিল প্রতিপক্ষ ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে। 

ব্রাজিল মানেই দুরন্ত আক্রমণ। যদিও দলটির বর্তমান ফরোয়ার্ডরা রোনালদো-রিভালদো মানের নয়। এরপরও ভিনিসিয়ুসরা এই টুর্নামেন্টে দারুণ করছেন। তাই নরওয়ের কোচকে ভিনিসিয়ুসকে নিয়েই তিন-চারটি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। প্রতিপক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফুটবলার সম্পর্কে নরওয়ের কোচ সোলবাক্কেনের মন্তব্য, ‘হি হিজ লুকিং ভেরি স্ট্রং। ওয়ান টু ওয়ান কিংবা বক্সের বাইরে উভয় ক্ষেত্রে তিনি অত্যন্ত বিপদজনক।’

নরওয়ের আসন্ন ব্রাজিল ম্যাচের সাফল্য কিংবা জয়ের অনেকটা নির্ভর করবে ভিনিসিয়ুস জুনিয়রকে আটকানোর উপর। তার গুণাগুণ যেমন বিশ্লেষণ করেছেন, তেমনি তাকে আটকানো নিয়েও পরিকল্পনা রয়েছে নরওয়ে কোচের, ‘অবশ্যই তাকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। শুধু তাকে নয় আমরা ব্রাজিল টিমকেই আটকাতে চাই।’

নরওয়েজিয়ানরা বেশ লম্বা। ব্রাজিল জাপান ম্যাচে লং বলে হেডে খেলার চেষ্টা করেছে। এই ম্যাচে এমন কৌশলে নরওয়ের ডিফেন্ডারদের জন্য সুবিধাজনকই হতে পারে। এমন প্রশ্নের প্রেক্ষিতে নরওয়ের কোচ বলেন, ‘আমরা শারীরিকভাবে এবং এয়ারে খানিকটা স্ট্রং। আমরা ব্রাজিলের জন্য প্রস্তুত রয়েছি। তারা নিশ্চয়ই ভিন্ন কোনো কৌশল বা পরিকল্পনা করছে।’

ব্রাজিল বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন। যদিও বিশ্বকাপ আসরে চার বারের দেখায় কখনো নরওয়েকে হারাতে পারেনি। এরপরও ব্রাজিলকে ফেভারিট বলছেন নরওয়ের কোচ, ‘তারা ফেভারিট, তবে খুব বড় বা বেশি ফেভারিট নয়। আমরা গোছালো দল। আমাদের দিনে আমরাও জিততে পারি।’

ব্রাজিল গত পাঁচ বিশ্বকাপে ইউরোপিয়ান দলের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। নরওয়ে ইউরোপেরই একটি দল। নরওয়ে কি ব্রাজিলকে বিদায় করে সেই ধারাবাহিকতা রাখতে পারবে? নরওয়ে কোচের জবাব, ‘আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।’

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন। ক্লাব কোচিং করিয়েছেন দীর্ঘদিন। জাতীয় দলে ব্রাজিলের হয়ে শুরু করলেন। আনচেলত্তিকে উদ্দেশ্য করে নরওয়ের কোচ সম্প্রতি বলেছিলেন, ‘ব্রাজিল আমরা আসছি’। সেই উক্তি উদ্ধৃত করে ব্রাজিলিয়ান সাংবাদিকদের প্রশ্ন– এমন উক্তি কি নরওয়ের ফুটবলের বর্তমান অবস্থা ও আত্মবিশ্বাস প্রকাশ করে? জবাবে সোলবাক্কেন বলেন, ‘সে অবশ্যই ভালো কোচ। বিশেষ করে ইউরোপে ও চ্যাম্পিয়ন্স লিগে অনেক সফল। আমরা আগামীকাল জিততে চাই।’

নরওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার আর্লিং হালান্ড। ব্রাজিল ম্যাচে হালান্ড অতি মাত্রায় আক্রমণ করবে নাকি ব্রাজিলকে আক্রমণে আসার সুযোগ দিয়ে নরওয়ে আক্রমণ করবে? এমন প্রশ্নে আক্রমণই বেছে নেওয়ার কথা জানিয়েছেন নরওয়েজিয়ান কোচ, ‘দু’টোর যেকোনো একটি হতে পারে। তবে আমরা অফেন্সিভ টিম। আক্রমণ করতেই বেশি স্বাচ্ছন্দ্য।’ হালান্ড পাঁচ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন। ব্রাজিলের বিপক্ষে গোল করা একটু কঠিনই হবে সেটা অনুমান করছেন নরওয়ের কোচ, ‘ব্রাজিলের সেন্ট্রাল ডিফেন্স বিশ্বমানের। তারা টপ পর্যায়ের খেলোয়াড়।’

নকআউট পর্বে একাধিক ম্যাচ অতিরিক্ত সময় ও টাইব্রেকারে গড়িয়েছে। ব্রাজিল ম্যাচের জন্য নরওয়ে সব ধরনের প্রস্তুতিই রাখছে বলে জানান কোচ, ‘খেলার আগে কেউ বলতে পারবে না কী হবে। আমরা সব ধরনের প্রস্তুতিই রাখছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com