August 18, 2026, 11:17 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, অন্তত ১০০ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

Reporter Name
  • Update Time : Saturday, September 27, 2025
  • 152 Time View
177

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি স্বর্ণখনিতে ধস নেমে অন্তত ১০০ জন শ্রমিক নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এবং বেঁচে ফেরা শ্রমিকদের বরাত দিয়ে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

বৃহস্পতিবার জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার এই স্বর্ণখনিতে ধস নামে, যখন খনিটির ভেতরে শত শত শ্রমিক কাজ করছিলেন।

ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন এগিয়ে আসে। উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল শুক্রবার রয়টার্সকে মোবাইল ফোনে বলেন, ‘আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছে।’

খনি থেকে বেঁচে ফেরা শ্রমিক ইসা সানি রয়টার্সকে বলেন, ‘আমরা যারা বেঁচে ফিরেছি, তারা সৌভাগ্যবান। এখনও অন্তত শতাধিক মরদেহ চাপা পড়ে আছে।’ জামফারা খনি শ্রমিকদের সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানিয়েছেন, খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা ছিল না। এ বিষয়ে জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার কোনো মন্তব্য করতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com