August 18, 2026, 6:26 am
সর্বশেষ সংবাদ:
মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর

নারায়ণগঞ্জে জমিয়তের জেলা-মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 6 Time View
9

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা বিলুপ্ত করা হয়েছে। রোববার সংগঠনটির কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলামের স্বাক্ষরিত একটি সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে যে, খুব দ্রুততম সময়ের মধ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে।

জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান জানান, বেশ কিছু দিন ধরেই মহানগর কমিটির কার্যক্রম নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা ও সমালোচনা চলছিল। উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় মজলিসে শামেলায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঘটনার সত্যতা যাচাইয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই জেলা ও মহানগর কমিটি ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই আহ্বায়ক কমিটি ঘোষণার পর ধারাবাহিকভাবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য রয়েছে দলটির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com