October 2, 2026, 10:12 pm
সর্বশেষ সংবাদ:
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো?

নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’-এর জরুরি সভা

Reporter Name
  • Update Time : Tuesday, July 7, 2026
  • 112 Time View

ঐতিহাসিক জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে নিউইয়র্কভিত্তিক সংগঠন প্যাট্রিয়টস অব বাংলাদেশ-এর উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের ১৭৮ জ্যামাইকা অ্যাভিনিউতে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে “জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন কমিটি” গঠন করা হয়।

সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক ড. শেখ মিজান-কে আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট মূল উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ড. আবিদ বাহার, ডা. জুন্নুন চৌধুরী, মো. আজিজুর রহমান, রহমত উল্ল্যাহ, হাজী আনোয়ার হোসেন লিটন, এমদাদ চৌধুরী দীপু, মিসবাহ উদ্দিন আহমদ, আব্দুল কাদের, আবুল কালাম আজাদ, রেজাউল করিম, নূরুল হক চৌধুরী এবং জাবেদ আহমদ।

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই বিপ্লবের আদর্শ, চেতনা ও ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এর তাৎপর্য আরও বিস্তৃত করতে দ্বিতীয় বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এ লক্ষ্যে গঠিত উদযাপন কমিটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবে।

সভায় বর্ষপূর্তি অনুষ্ঠানকে সুশৃঙ্খল, সমন্বিত ও সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি সার্বিক আর্থিক ব্যবস্থাপনা তদারকির জন্য ৫ সদস্যবিশিষ্ট একটি অর্থ বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়। এতে মিসবাহ উদ্দিন আহমদকে প্রধান করা হয়েছে। উপ-কমিটির অন্যান্য সদস্য হলেন— আব্দুল কাদের, আবুল কালাম আজাদ, আব্দুল আলীম এবং দীপন গাজী।

সভায় উপস্থিত সদস্যরা জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা সকল প্রবাসী বাংলাদেশি ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান। উৎসবমুখর ও গৌরবময় পরিবেশে অনুষ্ঠানটি আয়োজনের দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

৬ জুলাই,২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com