October 2, 2026, 5:44 pm
সর্বশেষ সংবাদ:
নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ প্রকাশ্যে থানার সামনে পুলিশ সদস্যকে যুবদল নেতার মারধর, আটকের পর ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায়

নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, February 19, 2026
  • 161 Time View

নিউজ ডেস্ক:
নিবন্ধন ছাড়া কেউ স্কুল পরিচালনা করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই নিবন্ধন করতে হবে। সরকারের অগ্রাধিকারে আছে শিক্ষার্থীদের ক্লাসরুমে নিয়ে আসা, কারিকুলাম রিভিউ করা, কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে বাজেট ৫ শতাংশে নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না খরচের গুণগত মানও বাড়াতে হবে। মাধ্যমিক থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।

এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণকে শক্তিশালী করা, তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com