August 18, 2026, 2:03 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

Reporter Name
  • Update Time : Wednesday, October 8, 2025
  • 186 Time View
209

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) নিম্নমানের কাগজে পাঠ্যপুস্তক মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এনসিটিবি কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর পরিদর্শন করা হয় এবং এনসিটিবি থেকে প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম অভিযান সম্পর্কে জানান, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে একাধিক অনিয়ম ঘটেছে। বিশেষ করে নিম্নমানের কাগজ ব্যবহার, মুদ্রণ মানের ঘাটতি, বাঁধাই ত্রুটি এবং কিছু মুদ্রণ প্রেস মালিকের সঙ্গে অসাধু যোগসাজশের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

মো. আকতারুল ইসলাম আরও জানান, অভিযান শেষে দুদক টিম এনসিটিবি থেকে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনার জন্য নিয়ে যায়। এসব তথ্য বিশ্লেষণ শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com