August 8, 2026, 4:54 am
সর্বশেষ সংবাদ:
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান সেউতা সংকট: কেন অনিয়মিত অভিবাসনকে ধর্মীয় রূপ দেওয়া হচ্ছে? বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট, যা লিখলেন আসিফ আকবর ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে গয়না কেনার চেষ্টা, রুবেলের ২ দিনের রিমান্ড ব্রহ্মপুত্র নদ থেকে তরুণের পা বাঁধা মরদেহ উদ্ধার নেত্রকোনা শহরের বড়বাজারে অগ্নিকাণ্ড এক দফা কোনো ব্যক্তির ঘোষণা নয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, মেয়েটিকেই টিসি দিল কর্তৃপক্ষ

নিরাপত্তা পেলে আনন্দের সঙ্গেই দেশে ফিরব: রয়টার্সকে সাকিব

Reporter Name
  • Update Time : Friday, August 7, 2026
  • 28 Time View
36

নিউজ ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগ সভাপতির সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় আসা ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দুই বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরতে চান। একই সঙ্গে হত্যা মামলাসহ তার বিরুদ্ধে থাকা সব অভিযোগে বিচারের মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন।

আজ শুক্রবার (৭ আগস্ট) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছেন, তিনি কোনো ‘অন্যায় করেননি’; তাই আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় নিজের অবস্থান প্রমাণ করতেই তিনি দেশে ফিরতে চান এবং নিরাপত্তা পেলে আনন্দের সঙ্গেই দেশে ফিরবেন।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব এই মুহূর্তে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। টেলিফোনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো তিনি অবসর নেননি। দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলাই তার লক্ষ্য।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এরপর আর দেশে ফেরা হয়নি তার।

সাকিব রয়টার্সকে বলেন, ‘সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব, আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হব।’ সাকিব বলেন, ‘আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।’

রয়টার্সকে সাকিব বলেছেন, তিনি অবশ্যই ‘যত দ্রুত সম্ভব’ দেশে ফিরতে চান। তবে তা সম্ভব না হলে ‘শেখ হাসিনার সঙ্গেই’ দেশে ফেরার চেষ্টা করবেন। তার ভাষ্যমতে, ‘ক্যাপ্টেন যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমার মনে হয়, তারাই ভালো সিদ্ধান্ত নেবেন, আর আমরা তাদের নির্দেশনা অনুসরণ করব।’

বুধবার দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি একটি সংবাদ সম্মেলনে অংশ নেন সাকিব। এরপর বাংলাদেশে তার ফাঁকা বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি বলেন, সংবাদ সম্মেলনে তিনি শুধু “শান্তি এবং বাংলাদেশের উন্নতির কথা” বলেছেন। এ জন্য তার কোনো অনুশোচনা নেই। সাকিব জানান, অন্তর্বর্তী সরকারের সময় তিনি আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ পুলিশের কাছে চিঠি পাঠিয়ে তার ভাষায় ‘বানোয়াট’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন করেছিলেন। তবে কোনো উত্তর পাননি।

দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও কথা বলার ইচ্ছার কথা বলেছেন সাকিব। রয়টার্স লিখেছে, এ বিষয়ে মন্তব্য জানতে প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com