November 18, 2026, 9:59 am
সর্বশেষ সংবাদ:
সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই আমাদের সাফল্য গিভ অ্যান্ড টেক হাতিরঝিলের পানি কেন গোলাপি হলো, কারণ খুঁজছে বুয়েট জুলাই শক্তির অনৈক্য দিল্লির ফ্যাসিস্টকে উৎসাহ দিচ্ছে লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার ট্রাম্প, পুতিন ও শি-র বৈঠক ইউরোপকে কেন উদ্বিগ্ন করছে? পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়? ৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে

নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 157 Time View

নিউজ ডেস্ক:
নির্দিষ্ট সময়ে সবাইকে অফিসে উপস্থিত থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার তৃতীয় দিনের মতো সচিবালয়ে তার কার্যালয়ে অফিস করেন তিনি। সেখানে তিনি মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের সময়ানুবর্তিতার বিষয়ে খোঁজ-খবর নেন এবং নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ দেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী আজ রবিবার সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। এত সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত হয়েছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘সচিবালয়ে অফিসে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন তার খোঁজ-খবর নিয়েছেন। প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশনা দিয়েছেন যাতে নির্দিষ্ট সময়ে সবাই অফিসে উপস্থিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com