October 3, 2026, 7:41 am
সর্বশেষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ান গেমস ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন নাকভি বিদেশি অপারেটরের হাতে বন্দর, ক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলো ফ্যাসিবাদের পাহারাদার তারেক রহমানের দপ্তর: নাসীরুদ্দিন পাটওয়ারী সরকার জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে অঙ্গীকারবদ্ধ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আজ রাতেই আসছে রূপপুরের পারমাণবিকের জ্বালানি বঙ্গভবনে রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন প্রধানমন্ত্রী—ছড়ানো তথ্যটি সঠিক নয় ঢাকায় কাল শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অবশেষে ধুমধামে বিয়ে সুচিত্রার চলতি মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

নির্দেশদাতা হিসেবে ওবায়দুল কাদেরের দায় নেই, পেছনে আরও একজন ছিল

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 67 Time View

জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে আনা উসকানি ও নির্দেশদাতার অভিযোগ নাকচ করার চেষ্টা করেছেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম। ট্রাইব্যুনালে তিনি দাবি করেন, প্রসিকিউশন যেসব ফোনালাপ ও নথিপত্র প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে, তাতে ওবায়দুল কাদেরের সরাসরি দায়বদ্ধতা নেই। আইনজীবীর দাবি, এই নেতাদের পেছনে উচ্চতর পর্যায়ে অন্য একজন নির্দেশদাতা ছিলেন, যার নির্দেশেই মূলত এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।

আসামিপক্ষের এই বক্তব্যের প্রেক্ষিতে আদালত কড়া অবস্থান নিয়ে জানান, মামলার বাইরে থাকা কোনো ব্যক্তি, বিশেষ করে অন্য মামলায় সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত কাউকে নিয়ে এখানে কোনো আলোচনার অবকাশ নেই। এদিকে, আসামিপক্ষের আইনজীবী মামলার অভিযুক্তদের দায়মুক্তির আবেদন জানালেও প্রসিকিউশন তাদের দাবির স্বপক্ষে শক্ত অবস্থান বজায় রেখেছে। টানা দুই দিনের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল আগামী ১৬ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com