July 2, 2026, 12:40 am
সর্বশেষ সংবাদ:
আলী খামেনির দাফন অনুষ্ঠানে যাচ্ছেন না মোদি বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিষেধাজ্ঞা কাটিয়ে প্যারিসে মুসলিমদের বার্ষিক সম্মেলন শুরু

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2026
  • 77 Time View
116
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য মুসলিমদের বৃহৎ বার্ষিক সম্মেলনের ওপর জারি করা সরকারি নিষেধাজ্ঞা স্থগিত করেছেন দেশটির একটি প্রশাসনিক আদালত। এর ফলে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত ল্য বুরজে এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠানটি আয়োজনের পথ উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

আয়োজক সংগঠন ‘মুসলমান দ্য ফ্রঁস’ এক বিবৃতিতে আদালতের এ সিদ্ধান্তকে মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, পূর্বে জারি করা নিষেধাজ্ঞাটি ছিল অযৌক্তিক, অসামঞ্জস্যপূর্ণ এবং আইনগতভাবে টেকসই নয়।

 

আদালতের জরুরি বিচারক তার রায়ে বলেন, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার একটি মৌলিক স্বাধীনতা, যা সুরক্ষিত রাখা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দায়িত্ব। জনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে সীমিত বিধিনিষেধ আরোপ করা যেতে পারে, তবে তা হতে হবে একান্তই শেষ অবলম্বন হিসেবে।

সংগঠনটির ভাষ্য, প্যারিস পুলিশ প্রশাসন অনুষ্ঠান শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে নিষেধাজ্ঞা জারি করলেও তার পক্ষে পর্যাপ্ত যুক্তি উপস্থাপন করতে পারেনি।

রায়কে আইনি সাফল্য হিসেবে স্বাগত জানালেও নিষেধাজ্ঞা জারির সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আয়োজকরা।

তাদের মতে, কয়েক সপ্তাহের প্রস্তুতি, উল্লেখযোগ্য আর্থিক বিনিয়োগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ—সংগঠন, প্রদর্শক, বাণিজ্যিক অংশীদার ও হাজারো অংশগ্রহণকারীর জন্য এ সিদ্ধান্ত বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল। 

বিবৃতিতে বলা হয়, কোনো কার্যকর সংলাপ বা বিকল্প প্রস্তাব ছাড়া অনুষ্ঠান শুরুর অল্প সময় আগে এমন সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি আরো জানায়, এই সম্মেলনে অংশ নেওয়ার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা তাদের অধিকার নিয়ে আপস না করার অবস্থান তুলে ধরবেন। একই সঙ্গে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং এর লক্ষ্য পারস্পরিক সংলাপ, সংহতি ও সামাজিক সম্পৃক্ততা জোরদার করা।

 

উল্লেখ্য, ফ্রান্সে মুসলিমদের এ বার্ষিক সম্মেলনটি দেশটির অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক সমাবেশ হিসেবে পরিচিত। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মীয় নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ দর্শনার্থীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com