কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের খোঁজখবর নিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সম্প্রতি তিনি নিহতের বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত বাবা-মা ও আট বছর বয়সী কন্যার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় সংসদ সদস্য পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।