November 16, 2026, 1:56 pm
সর্বশেষ সংবাদ:
চার মাসে জুতা রপ্তানিতে আয় ৪৫৭ মিলিয়ন ডলার এআই কতটা নির্ভুল ‘ফতোয়া’ দিতে পারে, ৩০ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা ‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া ভারত থেকে আনা ১৮ রেলকোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটে অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তি–ইচ্ছুকেরা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জের নতুন ডিসি সরফরাজ চিফ হুইপের নেতৃত্বে যুক্তরাজ্য সফরে সংসদীয় প্রতিনিধিদল

নেপালে নিরাপদে আছেন অপু বিশ্বাস, ভক্তদের জানালেন নিজেই

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 109 Time View

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবরের মধ্যে দেশটিতে অবস্থানরত ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সেই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, মহান আল্লাহর রহমতে তারা সবাই নিরাপদে আছেন।
নেপালে বুধবারের (২৬ আগস্ট) আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় শত শত পর্যটক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এ দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর নেপালে অবস্থানরত অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার টিমের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাঁদের ভক্ত, শুভাকাঙ্ক্ষী, স্বজন ও সহকর্মীরা।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস। তিনি জানিয়েছেন, ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ ও ভালো আছেন।

অপু বিশ্বাস তার বার্তায় লিখেছেন, ‘ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না।’

সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছি এবং সবাই সুস্থ ও ভালো আছি।’

অপু বিশ্বাসের এই বার্তার পর তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরেছে। নেপালের ভয়াবহ বন্যার মধ্যেও সিনেমার পুরো টিম নিরাপদে থাকায় তাঁদের প্রতি উদ্বেগ প্রকাশকারী অনেকেই স্বস্তি প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com