August 27, 2026, 11:36 pm
সর্বশেষ সংবাদ:
মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, সড়কপথে ভোলা থেকে যাওয়া যাবে বরিশাল-ঢাকা বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তাপ, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার দেশের উন্নয়নে মেধাবী প্রকৌশলীদের কাজে লাগাতে হবে: রিজভী লক্ষ্মীপুর সদরে ইসলামী আন্দোলনের নেতৃত্বে সালেহ-তানভীর জাতীয় সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল লংমার্চ সফল করে জনগণ ৬ দফা মানতে সরকারকে বাধ্য করবে: শাহজাহান আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি ঘোড়ার মাংস বিক্রির চক্রের সঙ্গে যোগসাজশ, ছাত্রদল নেতা বহিষ্কার

পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল

Reporter Name
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 103 Time View

নিউজ ডেস্ক:
বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান কে হবেন এ নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। যদিও সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবুও সামরিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন লেফটেন্যান্ট জেনারেলের নাম সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছে।

সাম্প্রতিক সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের রদবদলের পর মোহাম্মদ মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ (CGS) এবং মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই দুটি পদ সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে অন্যতম।

এছাড়া বিভিন্ন আলোচনায় মোহাম্মদ শাহীনুল হক এবং মোহাম্মদ ফয়জুর রহমান এর নামও উঠে আসছে। তবে এ বিষয়ে কোনো সরকারি বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান পূর্বে আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জন্ম ঢাকা জেলায় এবং ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক সেনাবাহিনীর জন্য অসাধারণ অবদানের জন্য অসামান্য সেবা পদক (ওএসপি), বিশিষ্ট সেবা পদক (বিএসপি) এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন। তার জন্ম যশোর জেলায় এবং ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান ২০২৪ সালের ১২ আগস্ট তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক হন। ১৪ অক্টোবর ২০২৪ সালে তাকে লেফট্যানেন্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়। তার জন্ম কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।

উল্লেখ্য, বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগের ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতাই নয়, নেতৃত্বের অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ কমান্ডে দায়িত্ব পালন, কৌশলগত সক্ষমতা এবং সরকারের সিদ্ধান্ত সবকিছুই বিবেচনায় নেওয়া হয়। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো কর্মকর্তাকেই নিশ্চিত উত্তরসূরি হিসেবে দেখার সুযোগ নেই। বর্তমানে ওয়াকার-উজ-জামান বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com