August 28, 2026, 10:41 am
সর্বশেষ সংবাদ:
জামায়াত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল: রাশেদ খাঁন জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে? যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক, আলোচনায় এসএমআর পত্রিকা: ‘২০২৫-২৬ অর্থবছরে ভারত-বাংলাদেশ বাণিজ্য কমেছে ৮.৩২ শতাংশ’ ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা নবায়নযোগ্য জ্বালানিতে দেশজুড়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ সিলেট-সুনামগঞ্জ তদারকির দায়িত্ব পেলেন জি কে গউছ ভারতে চিনির দাম বৃদ্ধিতে পশ্চিমবঙ্গে বাড়ছে মিষ্টির দাম, ইথানল উৎপাদনই কি দায়ী? নওগাঁয় পোঁছেছে সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীনের অভিনন্দন

Reporter Name
  • Update Time : Wednesday, June 3, 2026
  • 84 Time View

নিউজ ডেস্ক:
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে চীন।

মঙ্গলবার (২ জুন) ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়, ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়া বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে দেশটির গঠনমূলক ভূমিকার অনন্য স্বীকৃতি বহন করে।

চীন আশা প্রকাশ করে যে, ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি-নির্বাচিত ড. খলিলুর রহমান সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য সুদৃঢ় করবেন, রাষ্ট্রসমূহের সার্বভৌম সমতা সমুন্নত রাখবেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করবেন এবং কার্যকর সংলাপ ও পরামর্শের মাধ্যমে বহুপাক্ষিক ব্যবস্থার ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলবেন।

বার্তায় আরও বলা হয়, ড. খলিলুর রহমান তার দায়িত্ব পালনে যাতে সফলভাবে নেতৃত্ব দিতে পারেন, সে জন্য চীন সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ইউরোপের দেশ সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ কূটনীতিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com