November 16, 2026, 5:18 pm
সর্বশেষ সংবাদ:
কেরানীগঞ্জের বিশেষ কারাগারে পাঠানো হল চিন্ময়কে পাকিস্তান যে ক্ষতি করেছিল, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে লাগতে পারে ১০ বছর: উপদেষ্টা টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত এটাই প্রমাণ করে গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে তাঁদের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার সিরাজসহ ৪ জন গ্রেপ্তার: এসআরবি রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত বন্ধ করছে এস্তোনিয়া পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির

পরীক্ষায় নকল করার দায়ে রাবির সিনেট সদস্যকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 73 Time View

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেট সদস্য আকিল বিন তালেবকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান অধ্যাপক ড. হাসনাত কবির।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২ জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা চলাকালে আকিল বিন তালেবকে নকল করার সময় হাতেনাতে ধরা হয়। পরবর্তী সময়ে আইন বিভাগের দেওয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তদন্ত শেষে তাকে বহিষ্কারের সুপারিশ করে। সেই সুপারিশ মেনেই সিন্ডিকেট তাকে এক বছরের জন্য বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে, এই বহিষ্কারাদেশের বিষয়ে নিজের অজ্ঞতার কথা জানিয়েছেন অভিযুক্ত শিক্ষার্থী আকিল বিন তালেব। তবে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com