August 18, 2026, 5:37 am
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ ডেমরায় বোমাসহ গ্রেফতার দুজন রিমান্ডে বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো, পরবর্তী তারিখ ১০ সেপ্টেম্বর বগুড়ায় জামায়াত সমর্থিত ৭ আইন কর্মকর্তার পদত্যাগ চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান এফবিসিসিআই’র কার পার্কিং নিয়ে তর্ক, জনসম্মুখে কয়েক রাউন্ড গুলি ছুড়লেন যুবক

পরীমণির মেহেদী রাঙা হাতে ‘এস’ ভক্তরা বলছেন- ‘শেখ সাদী’

Reporter Name
  • Update Time : Tuesday, April 1, 2025
  • 180 Time View
187

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সবসময়ই তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজ অঙ্গনে। এদিকে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হলেও ঈদুল ফিতর উপলক্ষে ক্যানোলা পরা হাতেই মেহেদী রংয়ে ‘বিশেষ মানুষ’র নামের আদ্যাক্ষর লিখেছেন অভিনেত্রী।

ঈদের দিন ৩১ মার্চ (সোমবার) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি আপলোড করেন পরী। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতে ক্যানোলা। অসুস্থ হলেও ঈদের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে হাতে পরেছেন মেহেদী। এই ছবিকে ঘিরে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন।

যদিও প্রেম বিয়ে নিয়ে বরাবরই অকপটে ছিলেন পরী। কখনোই কোনো লুকোছাপা করেননি। তবে এবার যেন কিছুটা সাবধানী এই অভিনেত্রী। প্রেমে পড়লেও প্রেমিককে সামনে আনতে বড্ড অনীহা তার।

তবুও আকার ইঙ্গিতে নানাভাবেই নিজের প্রিয় মানুষকে নিয়ে কথা বলছেন পরী। ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসেও দিচ্ছেন ভালোবাসার বার্তা। সেসব দেখেই নেটিজেনরাও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রীর প্রেমিকের খোঁজে।

পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, ক্যানোলা পরা মেহেদী রাঙা হাতে ‘এস’ লেখা রয়েছে। ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’

যা দেখে ভক্তরা বলছেন, ‘এস’ শেখ সাদীর নামের প্রথম অক্ষর। ভক্তরা সেই ছবি শেয়ার করে লিখছেন, ‘লুকিয়ে লুকিয়ে পরীমণি আর শেখ সাদী প্রেম করছে কিন্তু বাঙালি সেটা এবার ধরে ফেলেছে।’ আরেকজনের কথায়, ‘ছবি শেয়ার করে সাদীর নামের প্রথম অক্ষর লিখেছে, আমরা সব বুঝি।‘

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com