August 18, 2026, 3:46 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত

পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 33 Time View
42

নোয়াখালীর বেগমগঞ্জে পর্নোগ্রাফি তৈরি ও তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক পরিবারের সদস্যসহ মোট পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে এবং আটকে রাখা চার তরুণীকে উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভিন আক্তার, দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং তাদের সহযোগী আব্দুর রহিম রয়েছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ভুক্তভোগী এক তরুণীর কল পেয়ে পুলিশ এই অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ভিডিও ধারণের সরঞ্জাম, মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও নগদ প্রায় দুই লাখ টাকা জব্দ করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ওই বাসায় আটকে রেখে জোরপূর্বক পর্নোগ্রাফি ভিডিও ধারণ করা হতো এবং অনলাইনে প্রচার করে অর্থ হাতিয়ে নেওয়া হতো।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের কারাগারে পাঠানোর পাশাপাশি উদ্ধার হওয়া তরুণীদের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নোয়াখালীর ওই আবাসিক ভবনে অবস্থান করে এই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com