March 16, 2026, 10:08 am
সর্বশেষ সংবাদ:
লোহিত সাগরে মার্কিন রণতরীকে সহায়তাকারী সব কেন্দ্র টার্গেট করা হবে: আইআরজিসি আমেরিকা নয়, জ্বালানি বাজারের আসল ‘বস’ এখন ইরান! নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে না এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে: শিক্ষামন্ত্রী ভর্তিতে লটারি নিয়ে হাসনাতের প্রশ্ন, জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী রাষ্ট্র চলে নীতি, প্রতিষ্ঠান ও জবাবদিহিতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানকে পরাজিত করার ট্রাম্পের দাবি ‘হাস্যকর’: বাঘের কালিবাফ শত্রুদের আত্মসমর্পণ ছাড়া কোনো পথ নেই: আলি আব্দুল্লাহি

পহেলা বৈশাখে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

Reporter Name
  • Update Time : Saturday, April 12, 2025
  • 77 Time View

পহেলা বৈশাখে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা করা হচ্ছে। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, ১৩ ও ১৪ এপ্রিল দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলো।

তিনি বলেন, ঢাকাসহ সারা দেশেই বজ্রপাতসহ শিলাবৃষ্টি হতে পারে। ঝড়ের সময় গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়াবিদরা নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেনে। পাশাপাশি বৈশাখী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলাফেরার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com