August 30, 2026, 2:38 pm
সর্বশেষ সংবাদ:
কনসার্ট-নৌকাবাইচে বাধার অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে চট্টগ্রাম বন্দর একসঙ্গে হাঁটবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি গুমের তিন মামলায় সাক্ষ্য চলছে, তদন্ত-বিচারের গতি নিয়ে ক্ষোভ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি সরকার নাকি জনগণ খারাপ? গুমের অন্ধকার থেকে আইনের শাসনের বাংলাদেশে ফিরে আসতে হবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 96 Time View
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাকে দ্রুত হাসপাতালের নিউরো আইসিইউতে নেওয়া হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. @aleskagenesis রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় সাড়ে তিন ঘণ্টার বিমানযাত্রার পর মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান।

বিমানবন্দর থেকে তাকে সরাসরি হাসপাতাল পাঠানো হয়। 

ডা. রফিকুল আরো জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের নিউরোলজি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দীর্ঘ যাত্রার পরও তার কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি।

 

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে প্রায় পৌনে চার ঘণ্টার একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছিল।

আজ সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com