May 10, 2026, 4:31 pm
সর্বশেষ সংবাদ:

পাঁচ বছরে দুই কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, May 9, 2026
  • 22 Time View
28

আগামী পাঁচ বছরের মধ্যে দেশে দুই কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির। শনিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, “দেশের অর্থনীতির বুনিয়াদ হলো ক্ষুদ্র ও কুটির শিল্প। এ খাতের উন্নয়ন বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার এ খাতে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, “কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে। সৈয়দপুরসহ এ অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। এ জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরকার নিশ্চিত করবে।”

উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “রাষ্ট্রায়ত্ত বন্ধ কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। সরকারের প্রথম কাজ হলো বেকার সমস্যার সমাধান করা। এ লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে।”

সৈয়দপুর বিসিক শিল্পনগরী পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিল্প মালিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com