October 5, 2026, 1:41 pm
সর্বশেষ সংবাদ:
ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন আওয়ামী লীগের কারাবন্দী নেতার জন্য প্রত্যয়নপত্র দেওয়া বিএনপির সেই দুই নেতার পদ স্থগিত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ যাচ্ছেন নাজমুল ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল মানবতাবিরোধী অপরাধের মামলা: হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল আয়ের বড় অংশ যায় বাড়িভাড়ায়, কতটা বেড়েছে চার দিন পর কমল সোনার দাম রাশিয়ায় ল্যাবে টেস্টটিউব ভেঙে সংক্রমিত হয়ে কর্মীর মৃত্যু, ‘প্লেগ’ আশঙ্কায় কোয়ারেন্টাইনে ২ শতাধিক গাজায় নিহত ১৭০ সাংবাদিককে ‘সন্ত্রাসী’ বলল ইসরাইল, নাকচ জাতিসংঘের জন্মহার বাড়াতে এবার জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার

পাইলট উদ্ধারে অভিযান: ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2026
  • 143 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু’কে খুঁজতে তল্লাশি চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ক্রু’কে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে।

যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ বলছে, শুক্রবার নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়েছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।

সিবিএস নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের একটি ‘এ-১০ ওয়ারথগ’ যুদ্ধবিমান আক্রান্ত হয়। সেই সময় যুদ্ধবিমানের পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়।

পাশাপাশি ইরানে অভিযানে থাকা মার্কিন দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূপাতিত করার দাবি করা দ্বিতীয় বিমান এবং সিবিএসের উল্লিখিত বিমান (হামলার মুখে পড়া যুদ্ধবিমান) একই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল ইরানি বাহিনী তাদের আকাশে ‘এফ-১৫ই’ মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই যুদ্ধবিমানের একজন পাইলটকে উদ্ধার করা হলেও আরেকজন এখন পর্যন্ত নিখোঁজ। তার সন্ধানেই মার্কিন বাহিনী বিপজ্জনক উদ্ধার অভিযান শুরু করেছে।

এদিকে মার্কিন ওই নিখোঁজ পাইলটকে পেতে ইরানি বাহিনীও তল্লাশি ও অভিযান চালাচ্ছে। তাকে পেতে ইরান মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com