August 30, 2026, 9:07 pm
সর্বশেষ সংবাদ:
রাষ্ট্রপতিকে চীন সফরের আমন্ত্রণ জানালেন শি জিনপিং মক্কা চুক্তিতে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতে ‘গদি মিডিয়া’ বলে একটি শব্দ চালু হয়েছে: রিজভী সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন গুমের অভিযোগ তদন্তে স্বাধীন ব্যবস্থা চেয়ে স্পিকারের কাছে স্মারকলিপি হত্যাকাণ্ডে নতুন তথ্যের খবরে ট্রাইব্যুনালে সাগর-রুনির ছেলে মেঘ আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সালাহউদ্দিন আহমদ কি সংসদ উপনেতা হচ্ছেন? আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, কী জানা যাচ্ছে? রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ

পাক ও আফগান যুদ্ধ কারও জন্য মঙ্গলজনক নয়, দু‌ই দেশকে বোঝা‌নোর চেষ্টা ক‌রে‌ছে বাংলা‌দেশ

Reporter Name
  • Update Time : Saturday, February 28, 2026
  • 117 Time View

পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধ কারও জন্য মঙ্গলজনক নয় ব‌লে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তি‌নি জা‌নি‌য়ে‌ছেন, দেশ দু‌টি‌কে বিষয়‌টি বোঝা‌নোর চেষ্টাও ক‌রে‌ছে বাংলা‌দেশ।

জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক শেষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দ‌রে সাংবা‌দিক‌দের মুখোমুখি এ মন্তব‌্য ক‌রেন তি‌নি।

খ‌লিলুর রহমান ব‌লেন, পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধ একটি দুঃখজনক ঘটনা। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি, এটা কারও জন্য মঙ্গলজনক নয়। পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত এলাকায় বেশ কিছু দিন ধরে থেমে থেমে সংঘর্ষ হচ্ছিল। এই প্রেক্ষাপটে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ দেশটির অন্য কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

আজ শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের ওপর ইসলামাবাদের ধৈর্য শেষ হয়ে গেছে। পাকিস্তান এখন থেকে কার্যত যুদ্ধাবস্থায় নামবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ওআইসি বৈঠকের সাইড লাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির জন্য বাংলাদেশের প্রার্থীর প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছি। ওআইসি দেশের প্রতিনিধিরা বলেছেন, তারা শুধু বাংলাদেশকে সমর্থনই দেবে না, তারা বাংলাদেশের পক্ষ হয়ে প্রচারণা চালাবেন। আমরা জাতিসংঘে সভাপতি পদে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব।

খ‌লিলুর রহমান ব‌লেন, ওআইসি বৈঠকে আমরা দ্ব্যর্থহীনভাবে ভূমি ক্রয় সংক্রান্ত সাম্প্রতিক ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছি। আমরা বলেছি ভূমি নিয়ে ইসরায়েলের পদক্ষেপ স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com