July 1, 2026, 7:52 pm
সর্বশেষ সংবাদ:
এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

পানির সংকট নিরসনে স্থানীয়দের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Tuesday, May 12, 2026
  • 49 Time View
55

ঢাকা-১৫ আসনের স্থানীয় বাসিন্দাদের পানির সংকট নিরসনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভুক্তভোগী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করছেন।

সোমবার (১১ মে ) রাত ৮টায় মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কাফরুলের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা করেন তিনি।

সভায় ভুক্তভোগীদের বলেন, পানির তীব্র সংকটে আমাদের এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নিত্যদিনের গোসল, প্রাকৃতিক প্রয়োজন মিটানোর মতো পানীয়ও আমরা পাচ্ছি না।১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। স্বার্থান্বেষী মহলের হীনউদ্দেশ্য সাধনের জন্য এখানে কৃত্রিম সংকট সৃষ্টি করা হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেন।

এসময় জামায়াতের আমির পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তিনি এই অঞ্চলের সব সমস্যা সমাধানকল্পে জনগণের পাশে থাকবেন।

তিনি বলেন, পানির সংকট সমাধানের জন্য আমি ইতোমধ্যেই ওয়াসার এমডির সাথে কথা বলেছি।

এই এলাকার পানি সংকটের বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করলে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির  মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

এছাড়াও মনিপুর এলাকা থেকে অংশগ্রহণ করেন পূর্ব মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি  সরোয়ার আলম, কাঁঠালতলা বাড়ি মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি ফজলুল হক, ইব্রাহিমপুর আদর্শ পল্লীবাড়ি মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন, উত্তর কাফরুলের বাসিন্দা আল মামুন, ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মাহাবুবুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com