March 23, 2026, 4:56 pm
সর্বশেষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় নতুন প্ল্যাটফর্ম: একসঙ্গে তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তান পাল্টা হামলার হুমকি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকানোর কৌশল: আইআরজিসি ফের হামলা হলে এমন জবাব দেবো—যে ক্ষতি পূরণ হওয়ার নয়, ইরানের হুঁশিয়ারি এবার ভুলে নিজেদেরই নাগরিককে মে/রে ফেললো ইসরায়েল হরমুজ নিয়ে ইরানকে ট্রাম্পের হুমকি, সতর্ক করে চীনের স্পষ্ট বার্তা ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু

পারমাণবিক কর্মসূচি চলবে, তবে যৌক্তিক প্রস্তাব বিবেচনা করবে ইরান: আরাঘচি

Reporter Name
  • Update Time : Sunday, October 12, 2025
  • 80 Time View

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যৌক্তিক কোনো প্রস্তাব পেলে বিবেচনা করবে ইরান। এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার (১১ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

আরাঘচি বলেন, আমরা পারমাণবিক কর্মসূচি বন্ধ করবো না। আমাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে যদি আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার জন্য যুক্তিসংগত, ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য প্রস্তাব পাই, তাহলে অবশ্যই তা বিবেচনা করব। তবে আমাদের আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই হতে হবে।

তিনি আরও বলেন, ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের অবস্থান শুরু থেকেই সম্পূর্ণ স্পষ্ট। আমাদের আদর্শের সামঞ্জস্যপূর্ণ নয় এমন কিছু আমরা কখনও করবো না।

ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি চুক্তির বিষয়ে বলেন, আমরা শুরু থেকেই গাজাকে সমর্থন করেছি। ইহুদিদের আমরা বিশ্বাস করি না। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা দিয়েছি এবং তা অব্যাহত রাখব। ইসরাইল অতীতেও বিভিন্ন চুক্তি ও আগ্রাসন বিরতির শর্ত ভঙ্গ করেছে। জায়োনিস্ট শাসন সবসময়ই ধোঁকা ও প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। এ সময়, তিনি লেবাননের সাথে হওয়া ইসরাইলের আগ্রাসন বিরোধী চুক্তি লঙ্ঘনের কথা উল্লেখ করেন।

অপরদিকে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ দেখতে পাচ্ছে না ইরান বলে মন্তব্য করেন তিনি। সেইসাথে, এই ধরনের আলোচনার ফলাফল সম্পর্কেও সন্দেহ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com