August 18, 2026, 7:43 am
সর্বশেষ সংবাদ:
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

পিএসএল থেকে ছিটকে গিয়ে যা বললেন লিটন

Reporter Name
  • Update Time : Saturday, April 12, 2025
  • 218 Time View
200

পাকিস্তান সুপার লিগে এখনও অভিষেকই হয়নি লিটন দাসের। আজ মাঠে নামার সম্ভাবনা ছিল তার। তবে তার আগেই পিএসএল মিশন শেষ হয়ে গেছে তার।

আঙুলে চোট পেয়েছেন লিটন। যার ফলে এবারের পিএসএল যাত্রা শেষ হয়ে গেছে তার।

তার চোটের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টে। তিনি লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম আমি। কিন্তু সর্বশক্তিমানের পরিকল্পনায় অন্য কিছুই ছিল। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।

‘স্ক্যানের পর জানতে পেরেছি একটা হেয়ারলাইন ফ্র্যাকচার আছে। সেরে উঠতে অন্তত ২ সপ্তাহ লাগবে। আর সে কারণে পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেল আমার।’

‘আমি বাংলাদেশে ফিরে আসছি। আর দ্রুত সেরে উঠতে আপনাদের প্রার্থনা ও ভালোবাসা চাই।’

৩০ বছর বয়সী লিটন এর আগে এলপিএল, আইপিএল ও সিপিএলে খেলেছেন। তবে পিএসএলে যাত্রা এবারই প্রথম হয়েছিল তার।

করাচির হয়ে খেলতে বিসিবির কাছ পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্রও পেয়ে গিয়েছিলেন। তবে তার পথ আগলে দাঁড়াল চোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com