October 2, 2026, 11:36 pm
সর্বশেষ সংবাদ:
আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ বিরল ডিমেনশিয়ায় এক পরিবারের হারিয়ে যাওয়ার করুণ কাহিনি ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪ মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন

পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025
  • 221 Time View

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনজীবীরা বলছেন এটি ককটেল বিস্ফোরণ। তবে পুলিশ বলছে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পটকা ফুটানো হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ঢাকার নিম্ন আদালতের রেবতী ম্যানসন প্রাঙ্গণে ককটেল বিস্ফোরিত হয় দাবি করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা। এসময় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর আদালত প্রাঙ্গণ অস্থিতিশীল করতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে জানান তারা।

এ ঘটনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আমি কার্যালয়ে মামলার বিষয়ে কাজ করছিলাম। হঠাৎ ককটেল বিস্ফোরণের মতো প্রচণ্ড শব্দ শুনতে পায়। আমার মনে হয়, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ তদন্ত করছে, এ বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নিবে।

এছাড়া এ ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেছেন, এটি ককটেল বিস্ফোরণ নয়। ভীতি ছড়াতে পটকা জাতীয় কিছু ফুটানো হয়। আমরা তদন্ত করছি কারা জড়িত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com