August 18, 2026, 6:52 am
সর্বশেষ সংবাদ:
প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন আজ পদোন্নতির জন্য চিকিৎসকদের এইচআরআইএস প্রোফাইল হালনাগাদের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ক্যারিয়ার সেন্টার চালুর নির্দেশ

পুলিশের তদন্তে অসন্তুষ্ট আদালত, পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 37 Time View
62

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার চেষ্টার ঘটনায় পুলিশের দাখিল করা তদন্ত প্রতিবেদনের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। মামলার বাদীপক্ষের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ প্রদান করেন।

বাদীপক্ষের আইনজীবীর অভিযোগ, পুলিশি তদন্তে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে ঘটনার সময় আসামিদের অস্ত্র প্রদর্শন ও হত্যার চেষ্টার মতো গুরুতর অভিযোগগুলো প্রতিবেদনে উঠে আসেনি। এছাড়া সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং আলামত সংগ্রহের ক্ষেত্রেও গাফিলতির অভিযোগ তুলে পুনরায় তদন্তের দাবি জানানো হয়। ডিআরইউর প্রশাসনিক কর্মকর্তার করা এই মামলায় দশজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়েছিল, যার মধ্যে পুলিশ তিনজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com