July 1, 2026, 11:09 pm
সর্বশেষ সংবাদ:
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

‘পুলিশের মা-বাবা আছে, তাদের সন্তানও এতিম হয়েছে’

Reporter Name
  • Update Time : Wednesday, April 29, 2026
  • 55 Time View
72
৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে থানা লুট ও পুলিশ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেন, ৫ আগস্টের আগে পুলিশ যা করেছে, তা রাষ্ট্রীয় বাহিনীর সদস্য হিসেবে করেছে। তারা যদি কোনো অন্যায় করে থাকে, তার বিচার হওয়া উচিত। তবে তারাও এ দেশের নাগরিক, তাদের পরিবার রয়েছে, তাদের সন্তানরাও এতিম হয়েছে।

৫ আগস্ট-পরবর্তী ঘটনাগুলো কোনোভাবেই আইনি ইনডেমনিটি (দায়মুক্তি) পাওয়ার কথা নয়। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

ফজলুর রহমান বলেন, পুলিশের বিষয়ে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি ৫ আগস্ট পর্যন্ত এক রকম।

কিন্তু এর পর এত থানা লুট হলো, এত পুলিশ সদস্যকে হত্যা করা হলো; তারা তো তখন কোনো যুদ্ধ করছিল না, তারা নিরপরাধ ছিল। এত অস্ত্র কোথায় গেল, সেটিও একটি বড় প্রশ্ন। 

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ৫ আগস্টের পর যদি কোনো পুলিশ হত্যা, থানা লুট বা অস্ত্র লুট হয়ে থাকে, তবে সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া উচিত।

পুলিশ সদস্যদেরও মানবাধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের আগে পুলিশ যা করেছে, তা রাষ্ট্রীয় বাহিনীর সদস্য হিসেবে করেছে।

তারা যদি কোনো অন্যায় করে থাকে, তার বিচার হওয়া উচিত। তবে তারাও এ দেশের নাগরিক, তাদের পরিবার রয়েছে, তাদের সন্তানরাও এতিম হয়েছে। অন্তত রাষ্ট্রের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং বলা; তোমাদের সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, আমরা তোমাদেরকে দেখব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com