August 31, 2026, 8:05 pm
সর্বশেষ সংবাদ:
বিপ্লব বড়ুয়া ও পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা সংসদে সরকারি ও বিরোধী দলের সমান অংশগ্রহণ চান শফিকুর রহমান নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার চরিত্র বদলাতে না পারলে চাকরি করার দরকার নেই: বিমানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসের সমস্যা আজকে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের শিক্ষার্থীদের বিদেশে যেতে সরকার ঋণের ব্যবস্থা করেছে মন্ত্রিসভার বৈঠক চলছে, অনুমোদন হতে পারে নতুন বেতন স্কেল সরকার ১ কোটি লোককে বিদেশে কর্মসংস্থান করতে চায়: নুরুল হক প্রধানমন্ত্রীর আলোকচিত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা বিএনপির চিঠি

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 7 Time View

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নতুন বেতন কাঠামোয় সিলমোহর দেওয়া হয়। বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে এই স্কেলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই নিয়ম চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

নতুন বেতন স্কেল নির্ধারণের ক্ষেত্রে সরকারের আর্থিক সামর্থ্য, বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং কর্মচারীদের জীবনযাত্রার মানসহ বিভিন্ন দিক গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। বেতন কমিশন ও সচিব কমিটির প্রতিবেদনের আলোকে প্রস্তুতকৃত এই কাঠামোর পাশাপাশি সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় নীতিমালাও অনুমোদিত হয়েছে। শীঘ্রই মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সংক্রান্ত যাবতীয় তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com