August 18, 2026, 4:35 pm
সর্বশেষ সংবাদ:
৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ তারেক রহমান নিজের জন্য গর্ত খুঁড়ছেন: ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ব্যবসার পরিবেশ উন্নয়নে গতি, দৃশ্যমান ‘পরিবর্তন নেই’ স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিটি: আইজিপি ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম

প্রটোকলের চেয়ে তারেক রহমানের প্রটেকশনই বেশি জরুরি: মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025
  • 273 Time View
294

বাংলাদেশের মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তাকে প্রটোকলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি শনিবার (২৭ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্টে এই মন্তব্য করেন। বর্তমানে সৌদি আরবে অবস্থানরত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ওমরাহ পালন করছেন।

তিনি বলেন, তারেক রহমান বর্তমানে ‘প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং’ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছেন। ১৭ বছর পর দেশে ফিরে আসা শুধু রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি একটি গভীর আবেগ, অনুভূতি এবং রাজনৈতিক প্রভাব নিয়ে এসেছে।

মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, এই বাস্তবতা বুঝতে বিএনপির নেতা হওয়া জরুরি নয়, একজন সচেতন নাগরিক হিসেবেও বিষয়টি অনুধাবন করা যায়। তার মতে, এই সময়ে তারেক রহমানের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপুর্ণ।

তিনি উল্লেখ করেন, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে নিরাপত্তা দিতে মানববর্ম তৈরি করবেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের জন্য প্রটোকলের চেয়ে নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, তারেক রহমান ব্যক্তিগত জীবনে সাধারণ ও সহজ চলাফেরার মানুষ হলেও, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। দলীয় নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন, এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভিড় না করে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে ভালো সহায়তা হবে।

মুশফিকুল ফজল আনসারী মিডিয়ার ভূমিকা নিয়েও কথা বলেছেন। তার মতে, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে গণমাধ্যমের আগ্রহ স্বাভাবিক।

তিনি জানান, তারেক রহমানের আগমন কেন্দ্র করে একটি টেলিভিশন চ্যানেলে ৩০ কোটিরও বেশি কনটেন্ট ভিউ হয়েছে, যা তার রাজনৈতিক গুরুত্ব এবং জনআগ্রহের প্রতিফলন। তবে তিনি সতর্ক করেন, তারেক রহমানের ব্যক্তিগত কর্মসূচিগুলো যেন গণমাধ্যমে অপ্রয়োজনীয়ভাবে প্রচার না হয়, কারণ এসব বিষয়ও তার নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।

এছাড়া, রাষ্ট্রদূত স্পষ্টভাবে বলেন যে, এই মন্তব্যগুলো তার নিজস্ব চিন্তা এবং একান্ত ব্যক্তিগত মতামত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com