October 3, 2026, 4:32 am
সর্বশেষ সংবাদ:
এসিআইয়ের ওয়েলনেস ও হাইজিন বিজনেসের সিওও খন্দকার ইশতিয়াক আহম্মদ আজকের নামাজের সময়সূচি: ০৩ অক্টোবর ২০২৬ টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা ৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএস: গেজেটবঞ্চিত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবি পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’

প্রত্যাহারকৃত ২০ জন ডিসির জায়গা হলো মন্ত্রণালয়ে

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025
  • 204 Time View

দেশের বিভিন্ন জেলা থেকে প্রত্যাহার করে নেয়া ২০ জন জেলা প্রশাসককে (ডিসি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এ বিষয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, যে আটজন ডিসিকে পদায়ন করা হয়েছে, তারা হলেন: চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মান: পরিকল্পনা বিভাগ; মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাত: সমাজকল্যাণ মন্ত্রণালয়; নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল: কৃষি মন্ত্রণালয়; খাগড়াছড়ির ডিসি এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার: স্বাস্থ্য সেবা বিভাগ; লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকার: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলাম: নৌপরিবহণ মন্ত্রণালয়; নেত্রকোনার ডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান: ভূমি মন্ত্রণালয় ও কুমিল্লার ডিসি মো. আমিরুল কায়সার: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

দ্বিতীয় প্রজ্ঞাপন অনুযায়ী আরও ১২ জন ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। তারা হলেন: পাবনার ডিসি মোহাম্মদ মফিজুল ইসলাম: ভূমি মন্ত্রণালয়; রংপুরের ডিসি মোহাম্মদ রাবিউল ফয়সাল: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; মাদারীপুরের ডিসি আফছানা বিলকিস: কৃষি মন্ত্রণালয়; বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; যশোরের ডিসি মো. আজহারুল ইসলাম: স্বাস্থ্য সেবা বিভাগ; ভোলার ডিসি মো. আজাদ জাহান: পানি সম্পদ মন্ত্রণালয়; মো. ইসরাইল হোসেন (পদবি উল্লেখ নেই): স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ; কুড়িগ্রামের ডিসি সিফাত মেহনাজ: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ; বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম: স্থানীয় সরকার বিভাগ; সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম: বিদ্যুৎ বিভাগ; বরিশালের ডিসি মোহাম্মদ দেলোয়ার হোসেন: বাণিজ্য মন্ত্রণালয় ও রাঙামাটির ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহ: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com