July 2, 2026, 9:20 pm
সর্বশেষ সংবাদ:
ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

প্রথমবারের মতো অচলাবস্থা ভেঙে হরমুজ প্রণালি পার হলো পাকিস্তানি ট্যাঙ্কার

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 68 Time View
88

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ থাকা হরমুজ প্রণালি দিয়ে প্রথমবারের মতো কোনো বিদেশি তেলের ট্যাঙ্কার পার হওয়ার খবর পাওয়া গেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক জানিয়েছে, আবু ধাবির ‘দাস ক্রুড’ তেল বহনকারী ‘করাচি’ নামক একটি আফরাম্যাক্স ট্যাঙ্কার সফলভাবে এই গুরুত্বপূর্ণ জলপথটি অতিক্রম করেছে।

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৬টি ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। এর মাঝে করাচি প্রথম অ-ইরানি পণ্যবাহী জাহাজ যা নিজের অবস্থান শনাক্তকারী এআইএস সিগনাল চালু রেখেই এই বিপজ্জনক পথ পাড়ি দিয়েছে।

জাহাজটি পাকিস্তানের রাষ্ট্রীয় নৌপরিবহণ সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত এবং এতে পাকিস্তানের পতাকা রয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, রবিবার জাহাজটি যাত্রা শুরু করে এবং আজ সকালে ওমানের সোহান উপকূলের কাছে এর অবস্থান শনাক্ত করা গেছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা প্রমাণ করে যে কিছু নির্দিষ্ট দেশের জাহাজ আলোচনার মাধ্যমে নিরাপদ যাতায়াতের সুবিধা পাচ্ছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগেই জানিয়েছিলেন যে, হরমুজ প্রণালি কেবল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ঘনিষ্ঠ মিত্রদের জন্য বন্ধ রাখা হয়েছে। আজ সকালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি মার্কিন-ইসরায়েলি হামলার মুখে ইরানের পাশে থাকার জন্য এবং সংহতি প্রকাশের জন্য পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com